পোকামাকড় বা কীটপতঙ্গ কখনো কখনো আপনার খাবারে এসে পড়ে, কখনো আপনাকে হয়তো কামড়েও দেয়। সে জন্য বিরক্ত হয়ে আপনি এদের মারতে কীটনাশক ব্যাবহার করেন। কিন্তু কীটনাশক প্রস্তুতকারী সংস্থাগুলি কীটনাশক বাজারে পাঠানোর আগে সেই গুলি কার্যকরী কিনা যাচাই করতে কীটপতঙ্গের উপরে প্রয়োগ করে দেখেন।
এই পরীক্ষা-নিরীক্ষার কারণে প্রচুর কীটপতঙ্গ মারা যায়। সেই মৃত কীটপতঙ্গের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর জাপানের কীটনাশক প্রস্তুতকারী সংস্থা ‘আর্থ ফার্মোসিউটিক্যাল রিসার্চ’ স্থানীয় মায়োদাজি মন্দিরে পুজোর আয়োজন করে।
এ বছরেও তার ব্যতিক্রম হয়নি। বাড়িতে কীটপতঙ্গ মারার জন্য যে কীটনাশক ব্যবহার করা হয়। ক্ষুদ্র কীট বলে তাদের নির্মম ভেবে মেরে ফেলতে খারাপ লাগে। তাই সংস্থা কর্তৃপক্ষের মনে হয়েছে নিজেদের স্বার্থে কীটপতঙ্গের উপর অবিচার করা হচ্ছে। তাই মূলত তাদের উদ্দেশে সম্মান জানাতেই এমন উদ্যোগ নিয়েছে এই সংস্থার পক্ষ থেকে।
সার দিয়ে সাজানো আরশোলা, টিকটিকি পোকামাকড়ের ছবি। আর সেই কীটপতঙ্গের ছবির সামনে হোমযজ্ঞ, পুজোপাঠ করছেন পুরোহিত। পুজোর আয়োজনে কোথাও কোনও কমতি নেই। সংস্থার কর্মীরা এবং তাঁদের বাড়ির সদস্যদের ছয়লাপ গোটা মন্দির চত্বর। সকলেই হাতজোড় , চোখ বন্ধ করে কীটপতঙ্গের আত্মার শান্তি কামনায় ব্যস্ত। তবে জাপানে এই ঘটনা নতুন কিছু নয়। জাপানের প্রাচীনতম জেন বৌদ্ধ ধর্মের এই রীতি বহুকাল ধরেই চলে আসছেন । শুধু মৃত পোকামাকড়ের শান্তি কামনাই নয় স্মারকও স্থাপন করা হয়। জাপানি ভাষায় একে ‘মুশিজুকা’ বলা হয়। মৃত কীটপতঙ্গগুলি সমাধিস্থ করা হয়। এবং এই সমাধির উপরেই স্মারকগুলি তৈরি করা হয়।







