থমথমে সন্দেশখালি। পুলিশে পুলিশে ছয়লাপ। বাজার, হাট, রাস্তা, তৃণমূলের দলীয় কার্যালয়, পঞ্চায়েত অফিস সহ গুরুত্বপূর্ণ জনবহুল রাস্তার মোড় সব জায়গা মুড়ে ফেলা হয়েছে কঠোর পুলিশি নিরাপত্তায়। কিন্তু হদিস নেই শেখ শাহজাহানের। প্রশ্ন উঠেছে তিনি কি সন্দেশখালি তে আছেন, না, নদী পথে বাংলাদেশ পালিয়ে গেছেন গ্রেফতার এড়াতে। যদিও রাত পোহালেই বাংলাদেশের জাতীয় নির্বাচন। বিভিন্ন মহলের ধারণা ডামাডোলের বাজারে সেখানেই আস্তানা নিতে পারে শেখ শাহজাহান। কারণ এর আগেও তিনজন বিজেপি কর্মী খুনের ঘটনায় তাকে যখন সিবিআই খুঁজছিল তখন সে নদীপথে পালিয়ে গিয়ে বাংলাদেশে গা ঢাকা দিয়েছিল। সুতরাং সেই ঘটনার পুনবৃত্তি যে হবে না সেটাও কেউ বলতে পারেন না। অন্যদিকে সন্দেশখালীর বিষয় নিয়ে কালীঘাট বা নবান্নের এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। স্থানীয় তৃণমূল নেতারা যে যার মত করে দলের হয়ে বক্তব্য রাখছেন সন্দেশখালি নিয়ে। যদিও হয়তো পরবর্তীকালে মুখ্যমন্ত্রী সেই বক্তব্যের দায় এড়াতে পারেন। রাজনীতির সবদিক খোলা রেখেই তৃণমূল কংগ্রেস এগোচ্ছে সন্তর্পনে। দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে খুশি থাকলেও সরাসরি বাহবা দিতে পারছে না, যা কেউ করে দেখাতে পারেনি তা করে দেখিয়েছে শেখ শাহজাহান। কারণ তাহলেই উস্কানির প্রশ্ন উঠবে শাসকদলের ও সরকারের বিরুদ্ধে। এমনিতেই ইডির উপরে ও সংবাদমাধ্যমের উপরে শাহজাহান অনুগামীরা হামলা করে ব্যাকফুটে রয়েছে তৃণমূল কংগ্রেস দল। সামনেই লোকসভা নির্বাচন এবং তাকে কেন্দ্র করে আরো ইডি এবং সিবিআই কর্মকাণ্ড বৃদ্ধি পাবে বলে ধারণা তৃণমূল সহ সমস্ত রাজনৈতিক দলের। পাল্টা হিসেবে সন্দেশখালি থানায় শনিবার সকালেই ইডি এবং সিআইএসএফ জওয়ানদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শেখ শাহজাহানের পরিবার। তাদের অভিযোগ অবৈধভাবে তাদের বাড়িতে প্রবেশ করেছে এবং ভাঙচুর চালিয়েছে ইডি এবং সিআইএসএফ জওয়ানরা। প্রতিবেশীরা বাধা দিতে এলে তাদের উপরেও চড়াও হয় সিআইএসএফ জওয়ানরা।
Read Next
November 7, 2026
শিল্পের দায় জ্যোতিবাবুর না বুদ্ধবাবুর? বিমান-শুভেন্দুর বয়ানে জোর চর্চায় বাম জমানার ব্যর্থতা
November 7, 2026
মধ্যরাতে ধুন্ধুমার! হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঘটনায় মুখোমুখি বিজেপি-তৃণমূল
November 6, 2026
নির্বাচন কমিশনের নিয়মের বিরুদ্ধে গর্জে উঠলেন প্রকাশ রাজ, শনিবার কোচিতে বড় গণ-বিক্ষোভের ডাক!
November 6, 2026
ফের শিবির বদল? ঋতব্রতকে ঘিরে জল্পনার মাঝেই নির্বাচন কমিশনকে চিঠি শামিমের, স্পষ্ট করলেন নিজের অবস্থান
November 6, 2026
ডায়মন্ড হারবারে তৃণমূলের পার্টি অফিস থেকে কোটি কোটি টাকা উদ্ধার, বিতর্কের মাঝেই সাংবাদিক বৈঠকে অভিষেক! পাশে বিধায়ক শামিম
November 6, 2026
সরিষায় টাকার পাহাড়: “ওটা ওদের এক ঘণ্টার আয়!” শুভেন্দুর তোপ, অভিষেকের দিকে
Related Articles
Check Also
Close







