রাজনীতি

“মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও?” পোস্ট দেবাংশুর

“মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও?”সম্প্রতি এক্স হ্যান্ডলে এই পোস্ট করেছেন খোদ তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।। আসলে তার প্রতিপক্ষ পদ্ম শিবিরের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা টেনেই দেবাংশুর এই পোস্ট।

সম্প্রতি একটি জনসভায় এমনই মন্তব্য করে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে প্রাক্তন বিচারপতি তথা তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

পাশপাশি তমলুকে এবার জোড়াফুলের বাজি দলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য নিজের এক্স হ্যান্ডলে দেবাংশু লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও?’। দেবাংশুর পোস্টে এই লেখাটি দেখে অনেকেই চমকে ওঠেন। দেবাংশু এই উক্তিটি লেখার পর আরও লিখেছেন, ‘সন্দেশখালির মহিলাদের মর্যাদার মূল্য দেওয়ার পরে, BJP নেতারা ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর সততার জন্যও একটি দাম নির্ধারণ করছে। নিশ্চিন্ত থাকুন, বাংলার নারীরা তাদের প্রিয় দিদির প্রতি বারবার ছুড়ে দেওয়া এই অপমানের প্রতিশোধ নিতে চলেছে!”

সেদিন জনসভায় উপস্থিত হয়ে কী বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

“২ হাজার টাকায় রেখা পাত্রকে কেনা হয়ে গিয়েছিল? মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে ৮ লাখ টাকা গুঁজে দিলে তো একটা চাকরি দাও। তোমার হাতে ১০ লাখ টাকা গুঁজে দেয় এবং রেশন হাওয়া করে দেয় অন্য দেশে। একজন মহিলা একজন মহিলা সম্পর্কে কী করে এই উক্তি করতে পারেন তা আমরা ভাবতেই পারি না। এই মমতা ব্যানার্জির দল এখন ভুয়ো ভিডিও ছেড়েছেন। হাজার-হাজার মহিলা থানায় অভিযান করেছিলেন (সন্দেশখালিতে)। তাঁদের সবাই কী টাকা নিয়েছিলেন?”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.