মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি ও তার আশপাশের এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৮।
সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, এদিন দুপুর ঠিক ২টো ২৮ মিনিটে কম্পন অনুভূত হয় দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, লখনউয়ের বেশ কিছু এলাকায়।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উত্সস্থল নেপাল-চিন সীমান্তের কাছে কালিকা এলাকার ১০ কিলোমিটার গভীরে।
১৫ থেকে ২০ সেকেন্ড পর্যন্ত কম্পন অনুভূত হয়। যদিও এই কম্পনে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।







