বর্ধমান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস ছিল । সেই অফিসকে তৃণমূলেরই এক সক্রিয় কর্মী এক লটারিওয়ালাকে ভাড়া দিয়ে দিয়েছেন বলে অভিযোগ । শনিবার রাতে ৭ নম্বর ওয়ার্ডে একটি অনুষ্ঠানে এসেছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস । পার্টি অফিসের বিষয়টি বিধায়ক খোকন দাসের চোখে পড়তেই তিনি সঙ্গে সঙ্গে দোকানদারকে ডাকলেন। ধমক দিয়ে বললেন “অবিলম্বে লটারির বোর্ড খুলে নাও এটা পার্টি অফিস কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।”
তিনি বলেন , “এক ঘন্টার মধ্যে যেন এই লটারির বোর্ড খুলে নাও এবং এখানে তৃণমূলের শ্রমিক সংগঠনের পার্টি অফিস ছিল পার্টি অফিসই থাকবে।
পার্টি অফিস তো পার্টি কর্মীদের জন্য সেখানে কি করে ভাড়া দিচ্ছে বুঝতে পারছি না।”
শুধু ৯ নম্বর ওয়ার্ডেই নয় বিধায়ক খোকন দাসের নজরে রয়েছে ৭ নম্বর ওয়ার্ডের একটি পার্টি অফিস সেটিও নাকি ভাড়া দিয়ে দেওয়া হয়েছে।
দোকানদারের বক্তব্য ,”এটি অনেকদিন আগে পার্টি অফিস ছিল । আমার বাবা এই পার্টি অফিস টি লটারি ওয়ালাকে ভাড়া দিয়েছেন
মাসে চার হাজার টাকা করে পায়।”
অপরদিকে এই বিষয়ে উত্তম সেনগুপ্ত বলেন,” আমি বিধায়ক খোকন দাস কে ধন্যবাদ জানাবো যে তিনি তার কর্তব্য পালন করেছেন।
অনেকদিন ধরেই এটি ভাড়া দেওয়া হয়েছে আমিও জানি প্রতিবাদও করেছিলাম কিন্তু গুটিকয়েক মানুষ তাদের নিজেদের স্বার্থের জন্য এসব করছে। দলের বিধায়ক খোকন দাস , তিনি দলের পার্টি অফিস কে পুনরায় ফিরিয়ে আনছেন এটা আমাদের কাছে খুশির খবর ।”







