২৮ তম কল্যাণী বইমেলার ব্যান্ডের যুদ্ধে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলো ব্যান্ড অসমাপ্তকে। ব্যান্ডের যুদ্ধ vol 17 অনুষ্ঠানে অসমাপ্ত ব্যান্ডের গানের মাধ্যমে অশ্লীল শব্দ প্রকাশে অপ্পত্তিকর পরিবেশের সৃষ্টি হয় । এরপর কল্যাণী বইমেলা কতৃপক্ষ ব্যান্ডকে মূলমঞ্চ থেকে নামিয়ে দেন।
এবিষয়ে কল্যাণী বইমেলার সম্পাদক সোমনাথ মজুমদার বলেন , ” আমাদের এখানে , ব্যান্ডের কর্মসূচি অনেক হয়েছে । বইমেলা ছাড়াও কল্যানী শহরে নানান সময় ব্যান্ডের কর্মসূচি হয়েছে । কিন্তু ব্যান্ডের কর্মসূচি মানে মঞ্চের ওপর দাড়িয়ে অসংশোধীয় কথাবার্তা বলবে , সেই বিষয়গুলোকে আমরা মেনে নিতে পারবো না । আমাদের খুব খারাপ লেগেছে যে , একজন অর্গানাইজার হয়ে শিল্পীকে মঞ্চ থেকে নামিয়ে দিতে বাধ্য হয়েছে । যে ভাষা তারা ব্যবহার করেছেন , এটা কল্যাণীর সংস্কৃতির সঙ্গে সাদ্ধুতপূর্ণ নয় । “







