সন্দেশখালির ঘটনায় আক্রান্ত আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে থানায়। সেই কারণেই হাইকোর্টে দ্বারস্থ ইডি আধিকারিকরা। এক সংবাদ মাধ্যম দ্বারা তারা জানতে পারে যে তাদের বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে
প্রসঙ্গত, শুক্রবার ইডির পাঁচ সদস্যের একটি দল রেশন দুর্নীতি মামলার তদন্তের জন্য উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়ি যায়। কিন্তু সেখানে পৌঁছে ঘটে বিপত্তি। গ্রামবাসীরা হঠাৎই তাদের উপর আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় ইডি আধিকারিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এই পুরো ঘটনায় রাজ্য রাজনীতিতে একেবারে হইহই পড়ে যায়, চারিদিকে ঘুরছিল কটাক্ষের সুর। এবার সেই ঘটনায় নিল নয়া মোড়। জানা যায়, তৃণমূল নেতা শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ন্যাজাট থানায় ইডির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
এবার সেই অভিযোগ নিয়েই হাইকোর্টে দ্বারস্থ হয়েছে ইডি। ইডি জানিয়েছেন তাদের হেনস্থা করতে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই আবেদন শোনার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত মামলা করার অনুমতি দেয়।







