বিনোদন

বড় পর্দা পর ওটিটি দুনিয়ায় দাপট দেখাতে আসছে ‘জলি এলএলবি ৩’

‘জলি এলএলবি’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিল কোর্টরুম ড্রামা। তারপর থেকেই পর্দা এসেছে এই সিনেমার একের পর এক সিক্যুয়েল। এভাবেই বর্তমানে বড় পর্দায় জনপ্রিয়তা পেয়েছে ‘জলি এলএলবি ৩’। এবার বড় পর্দার পর এই এই সিনেমা নিজের দৌরাত্ম দেখাতে আসছে ওটিটি প্লাটফর্মে।

‘জলি এলএলবি’ সিনেমায় প্রথমেই প্রধান আইনজীবীদের চরিত্রে নজর কেড়েছিলেন আরশাদ ওয়ার্সি। তবে এরপরের ঠিক হলো অর্থাৎ ‘জলি এলএলবি ২’ সিনেমার গল্প ছাপিয়ে গিয়েছে প্রথম পর্বকে। তবে এই পর্বে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন অক্ষয় কুমার। প্রায় বেশিরভাগ সিনেমায় ভিন্ন ধরনের চরিত্রে মানুষের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়ে চলেছেন এই অভিনেতা। এমনকি আইনজীবী চরিত্রেও নিজের জায়গা ধরে রেখেছেন নায়ক। তবে এবার ‘জলি এলএলবি ৩’ পর্দা কাঁপিয়েছে দুই অভিনেতা।

এবার জনপ্রিয় বলি তারকা অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সির অভিনয় দক্ষতায় বক্স অফিসে দাপট দেখিয়েছে ‘জলি এলএলবি ৩’। চলতি বছরের ১৯ শে সেপ্টেম্বর বড় পর্দায় এই সিনেমা মুক্তি পাওয়ার মুক্তির পর থেকেই দর্শকের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছে। এবার ফের মানুষের কাছে পৌঁছে যেতে এই সিনেমা মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সের পর্দায়। আগামী ১৪ই নভেম্বর অর্থাৎ শুক্রবার ওটিটিতে দেখা যেতে চলেছে এই জনপ্রিয় সিনেমা। তাই এই কোর্টরুম ড্রামা নিয়ে মানুষের উচ্ছ্বাস আরো কয়েকগুণ বেড়ে গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.