দেখতে দেখতে প্রায় তিনটি সিনেমায় জুটি বেঁধেছেন বাংলার জনপ্রিয় তারকা আবির চ্যাটার্জি ও তনুশ্রী চক্রবর্তী। বর্তমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর সিনেমা এসেই চলেছে আবির চ্যাটার্জীর। তবে এবার তৃতীয় সিনেমা ‘ডিপ ফ্রিজে’র মাধ্যমে ঘরে উঠল জাতীয় পুরস্কার। এবার সামনে এলো এই সিনেমায় ট্রেলার।
প্রতিনিয়ত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সাফল্যের চূড়ায় চড়ছে। একের পর এক বাংলা সিনেমা জায়গা করে নিচ্ছে কখনো জাতীয় পুরস্কারের মঞ্চে আবার কখনো আন্তর্জাতিক মঞ্চে। বাংলা তারকাদের জনপ্রিয়তা বর্তমানে ছড়িয়ে পরেছে গোটা বিশ্বের দোরগোড়ায়। এবার সেই তালিকায় যোগ হয়েছে ডিপ ফ্রিজ সিনেমার নাম। সম্প্রতি ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার মুকুট উঠেছে অর্জুন দত্তের পরিচালিত সিনেমা ‘ডিপ ফ্রিজে’র মাথায়। যেখানে নায়কের ভূমিকায় থাকছেন আবির চ্যাটার্জী ও নায়িকা হিসেবে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে।
এরই মধ্যে এই ‘ডিপ ফ্রিজ’ সিনেমাটি প্রদর্শিত হয়েছে বিভিন্ন জাতীয় স্তরে। তবে এবার বাংলায় মুক্তি পেল এই সিনেমার ট্রেলার। যেখানে উঠে এসেছে এই সিনেমার নায়ক নায়িকার সম্পর্কের সমীকরণ। এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমার গল্পের প্রেক্ষাপট সেজে উঠেছে এক দাম্পত্য জীবনের টানাপড়েন নিয়ে। যেখানে প্রথম দিকে দুজনের সুখী সংসার থাকলেও পরের দিকে বিচ্ছেদের সম্ভাবনা দেখা যায়। তবে শেষ পর্যন্ত বিয়ের এই পবিত্র বন্ধন থেকে তারা নিজেদের ছাড়াতে পারে না। তবে কি নিয়ে সম্পর্কের তিক্ততা হয়েছিল অথবা কিভাবেই বা এই সম্পর্ক ঠিক হলো সেটা জানার অপেক্ষায় রয়েছে দর্শক মহল। এরই মধ্যে চারিদিকে আলোড়ন ফেলেছে এই সিনেমার ট্রেলার। সকলেই আশা করছে আগামী কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে এই অপেক্ষাকৃত সিনেমা।







