রাজ্য

চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকছেন না বলি তারকা, করা থাকছেন উদ্বোধনী অনুষ্ঠানে?

তিলোত্তমায় উৎসবের মরশুম শুরু মানেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এই বছর এই উৎসবের ৩০ তম বর্ষ। ২০২৪ এ ডিসেম্বরের ৪ থেকে ১১ তারিখ পর্যন্ত চলবে চলচ্চিত্রের বিশাল উৎসব। এই মুহূর্তে চলছে শেষ সময়ের প্রস্তুতি।

এরই মাঝে দুঃসংবাদ, প্রতি বছর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে কোনো না কোনো বলি তারকা আসর জমায়। তবে শোনা যাচ্ছে এই বছর থাকছে না সেরকম কেউ। নবান্ন সূত্রে খবর, ৩০ তম চলচ্চিত্র উৎসবে শাহরুখ-সলমন-অমিতাভ বচ্চন, দেশের অন্যতম এই তিন সুপারস্টারের কেউই উপস্থিত থাকতে পারছেন না। তবে গিল্ড সূত্রে খবর, শাবানা আজমি, জাভেদ আখতার এবং বলিউড অভিনেতা তথা এ রাজ্যের সাংসদ শত্রুঘ্ন সিনহা। ৫ ডিসেম্বর আসতে পারেন বিদ্যা বালান। বলিউড তারকা ছাড়া চলচ্চিত্র উৎসবের মঞ্চে থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় সহ টলিপাড়ার বেশকিছু তারকা থাকার কথা।

অমিতাভ বচ্চন, শাবানা আজমিদের আমন্ত্রণ জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিগ বি এবার থাকতে পারছেন না বলেই জানা যাচ্ছে। নিরাপত্তা জনিত নানান কারণে এবার আসছেন না শাহরুখ-সলমনরাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.