গরমে স্বস্তির ঘুমের জন্য অনেকেই এসি চালিয়ে রাতে ঘুমোন। কিন্তু যদি সেই স্বস্তির কারণ মৃত্যুর কারণ হতে দাঁড়ায় তাহলে?? ফরিদাবাদের এক বহুতল ভবনে ভোরের নীরবতাকে ভেঙে দেয় এক ভয়ানক বিস্ফোরণ। সারারাত চলতে থাকা এয়ার কন্ডিশনারের কম্প্রেসার বিস্ফোরনে মারা যায় শচীন কাপুর ,স্ত্রী রিঙ্কু কাপুর এবং তাঁদের মেয়ে সুজান কাপুর। ভাগ্যক্রমে তাদের ছেলে পাশের ঘরে থাকায় ব্যালকনি দিয়ে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচায় । এই বিস্ফোরণে ঝলসে যায় তাদের প্রিয় পোষ্য করে কুকুরটিও।
সূত্র বলছে,যে ঘরে তাঁরা ঘুমোচ্ছিলেন, সেই ঘরের এসি থেকে কোনও সমস্যা হয়নি। সমস্যা হয়, বিস্ফোরণটি ভবনের প্রথম তলায় ঘটে, ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে উপর তলায়।প্রতিবেশীরা জানিয়েছেন, ভোরে বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে তারা বাইরে বেরোন এবং উদ্ধারকাজ শুরু করেন। চতুর্থ তলায় ছিল সাতজনের পরিবার, আর তৃতীয় তলাটি শচীন কাপুরের অফিস হিসেবে ব্যবহার হতো।ঘটনায় আতঙ্কে এলাকাবাসীরা।







