রাজ্য

প্রাথমিকে ২৬৯ জনকে নিয়োগ মামলা, তদন্তের রিপোর্ট নেবে শীর্ষ আদালত

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২৬৯ জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতেই এই শিক্ষকরা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। উক্ত মামলার শুনানি হতে চলেছে দুই সপ্তাহ পরে, শুক্রবার এমনই নির্দেশ দিলেন বিচারপতি অনিরুদ্ধ বসু। সুপ্রিম কোর্ট তদন্ত রিপোর্ট দেখবে এই মামলায়, এমনটাই সূত্রের খবর।

উল্লেখ্য, নিয়োগে দুর্নীতির তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগের দাবিতে ধর্মতলায় ধর্না অব্যাহত চাকরিপ্রার্থীদের। অতীতে এই সংক্রান্ত মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ভিন্ন মন্তব্য কেন্দ্র করে শোরগোল উঠেছিল রাজনীতিজুড়ে।

বিশেষভাবে উল্লেখ্য, উচ্চ আদালতের পর্যবেক্ষণ ছিল এই টেট পরীক্ষায় চাকরি পাওয়া ২৬৯ জনকে অতিরিক্ত এক নম্বর করে দেওয়া হয়েছিল। কেন এই অতিরিক্ত এক নম্বর দেওয়া হল তার কারণ সাফ বলতে পারেনি পর্ষদ। এই বিষয়ে স্পষ্ট কোনও নথিও সেভাবে জমা দেওয়া হয়নি। এবং তারপরই ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.