রাম মন্দির তৈরি নিয়ে বাম ছাত্র সংগঠন এস এফ আই এর প্রকাশ্য সভায় এস এফ আই এর সর্বভারতীয় সম্পাদক ইপ্সিতা ধরের বক্তব্য চলাকালীন উত্তেজনা ছড়ালো রামপুরহাটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ইপ্সিতা ধরের দাবী, যারা সমস্যা করার চেষ্টা করে তারা কোন একটা কিছু খুঁজে বের করে সমস্যা সৃষ্টির চেষ্টা করেন। তারা কোন রাজনীতি করেননা।
সভায় ঈপ্সিতা ধর বক্তব্য রাখার সময় রামমন্দির এবং হিন্দুদের নামে বক্তব্য দেওয়ায় প্রতিবাদ করতে করেছিলেন রামপুরহাটের এক যুবক। সেই সময় এসএফআই এর সমর্থকদের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয়। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। শনি ও রবিবার দুদিন বামফ্রন্টের এসএফআই এর জেলা সম্মেলন। সেই সম্মেলন উপলক্ষ্যে রামপুরহাট ছফুকোর কাছে আজ প্রকাশ্য সভা ছিল ।
এদিনের এই সভার প্রধান বক্তা ছিলেন এস এফ আই এর সর্বভারতীয় সম্পাদক ইপ্সিতা ধর। তিনি যখন বক্তব্য রাখছিলেন ,সেই সময় রামমন্দির ও হিন্দুদের নিয়ে রাজনীতি বিষয় বলছিলেন। সেই সময় এক যুবক ঈপ্সিতা ধরের বক্তব্যের প্রতিবাদ করেন । এরপরেই তার উপর চড়াও হয় এসএফআই এর কর্মী-সমর্থকরা । পরে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও তার স্কুটি ছিলো সেখানে ,সেই স্কুটিটে সবাই চেপে ছিলো । তখন তিনি প্রতিবাদ করেছিলেন হিন্দু হিন্দু বার বার বলছেন কেনো , এর পরেই উত্তেজিত হয়ে পরে কর্মী সমর্থকরা ।যদিও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।







