রাজ্য

র‌্যাগিংয়ের বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয় কি কি পদক্ষেপ গ্রহণ করল, জানালেন উপাচার্য !

নিজস্ব সংবাদদাতা: পড়ুয়ার মৃত্যুতে র‌্যাগিংয়ের অভিযোগে আপাতত বিদ্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়। দেশের প্রথম সারির এই বিশ্ববিদ্যালয় নিজেদের কলঙ্ক ঢাকতে নিলেন একগুচ্ছ নয়া সিদ্ধান্ত। র‌্যাগিং রুখতে এ বার বিশেষ দল তৈরির সিদ্ধান্ত নিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভবিষ্যতে ক্যাম্পাস ও হস্টেলে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢেলে সাজানো হচ্ছে এই অ্যান্টি-র‌্যাগিং কমিটি। তৈরি হচ্ছে কুইক রেসপন্স টিম। যাতে হস্টেলে কোনও ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে পারে এই টিম।বিশ্ববিদ্যালয়ের ২ কিলোমিটারের মধ্যে থাকবে এই দল। অভিযোগ পেলেই নেওয়া হবে তৎক্ষণাৎ কড়া পদক্ষেপ।সোমবার বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‌্যাগিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং রুখতে রয়েছে অ্যান্টি র‌্যাগিং কমিটি। কিন্তু তার পরও র‌্যাগিংয়ের কারণেই ছাত্রমৃত্যুর অভিযোগ উঠেছে। সেই জন্য ওই কমিটির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কমিটি গঠনের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা বসানোর দাবিও উঠছে। যদিও পড়ুয়াদের একাংশ সিসি ক্যামেরা বসানোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। গত সোমবার বিশ্ববিদ্যালয়ে কমিটির বৈঠকে সিসি ক্যামেরা বসানো ও অ্যান্টি র‌্যাগিং কমিটি গঠন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তবে এই নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই সূত্রের খবর। সেই বৈঠকে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধানরা। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুও। র‌্যাগিংয়ের মতো কোনও ঘটনা ঘটছে কি না, তা নিয়ে পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গেও কথা বলবে কমিটি।

উল্লেখ্য গত ৯ অগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিন তলার বারান্দা থেকে এক ছাত্র নীচে পড়ে যান এবং পরদিন ভোরে মারা যান।র‌্যাগিংয়ের কারণেই মূলত ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে থানায় অভিযোগ করে তাঁর পরিবার।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ধৃতদের গ্রেফতার করেন।ধৃতদের দেওয়া বয়ানে অসঙ্গতি লক্ষ্য করেছেন পুলিশ।তাই ৯ই অগষ্টের দিন রাতে ঐ মৃত পড়ুয়ার সঙ্গে ঠিক কি ঘটেছিল তা জানার জন্য এদিন বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে পৌঁছয় কলকাতা পুলিশের ফরেনসিক ডিপার্টমেন্ট। তিনতলার বারান্দা থেকে নিহত পড়ুয়ার সমান ওজন ও সমান উচ্চতার একটি ডামি পুতুলকে ফেলে দেখেন বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.