জেলা

অবাধে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে দোকান! দেখা নেই প্রশাসনের

শীতের রাতেই দুষ্কৃতিদের তান্ডবে ভেঙে মাটির সঙ্গে মিশে গেল একাধিক দোকান। ভয়ানক ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের গোলকুয়াচকে। বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় প্রোমোটার-রাজ ও বেআইনি নির্মাণ ব্যবসার বাড়বাড়ন্ত চলছিল। তবে রাতের অন্ধকারে দোকানগুলির এমন দশা করায় আতঙ্কিত এলাকাবাসীরা।

এমন ভয়ানক ঘটনা ঘটে যাওয়ার পিছনে পুলিশকেই দোষারোপ এলাকাবাসীরা। কারণ রাতে ওখানে পুলিশি টহলদারি থাকার কথা কিন্তু তা হয়নি। পুলিশ টহলদারি করলে এমন ঘটনা কখনোই করত না। এরপর আরেকটি প্রশ্ন যে সেই সময় প্রশাসন ছিল কোথায়? প্রশাসন যদি তৎপর হতো তাহলে কি সত্যিই এমন ঘটনা ঘটতে পারতো? এখন সেই নিয়েই উঠছে প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.