পরিবেশপ্রেমীদের উদ্যোগে প্রায় ৭০কিলোমিটার পথ জুড়ে আয়োজন হয় এই স্যাইকেল র্যালির।
জলপাইগুড়ি জেলার একাধিক পরিবেশ প্রেমী সংগঠনের যৌথ মঞ্চের উদ্যোগে এই র্যালির আয়োজন হয়।পাশাপাশি যৌথ বন পরিচালন কমিটির সদস্যরাও শামিল হন এই সাইকেল র্যালিতে। চোরাকারবারিদের হাতে বিপন্ন ডুয়ার্স এর বন ও বন্যপ্রাণ রক্ষার দাবিই ছিল এই র্যালির মূল উদ্দেশ্য ৷ সেই সঙ্গে বন ও বন্যপ্রানীদের সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা, জঙ্গলে বন্যপ্রাণীর চিকিৎসার জন্য পশু চিকিৎসালয় তৈরী করা, অসুস্থ হাতির দ্রুত চিকিৎসার দাবী, যৌথ বন পরিচালন কমিটির সদস্যদের জীবিকার্জনের সমস্যা মেটানো সহ মোট দশদফা দাবী নিয়ে এদিন সাইকেল র্যালিটি শুরু হয় ৷
শীতল আবহাওয়াকে উপেক্ষা করে জলপাইগুড়ির, লাটাগুড়ির গরুমারা জাতীয় উদ্যান এর গরুমারা সাউথ রেঞ্জ দফতরের সামনে থেকে র্যালিটি শুরু হয়। গন্তব্য ছিলো শিলিগুড়ি। গজলডোবায় হয়ে বিকেলে শিলিগুড়ি পৌছে উত্তরবঙ্গের মুখ্য বনপাল দফতরে দশদফা দাবি সম্বলিত স্মারকলিপি দেয় পরিবেশপ্রেমীরা।







