রাজনীতি

এবার BJP-কে নিশানা মুখ্যমন্ত্রীর!

লোকসভা আসন্ন, এর মাঝেই শাসকদলের একাধিক শীর্ষ নেতা-মন্ত্রীদের নাম জড়িয়েছে মামলায়। জেলে রয়েছেন অনেকেই। যে কারণে বিজেপিরা স্লোগান দিয়েছিল,’চোর ধরো, জেল ভরো।’

তবে এইদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করে বলেন,’ওরা সবচেয়ে বড় চোর।’

এইদিন তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমি জানি বিজেপি সব জায়গায় বলে বেড়াচ্ছে, চোর-চোর-চোর। ওরা সবথেকে বড় চোর। লোকে বলছে অলি-গলিমে সোর হ্যায়, বিজেপি-কা সব চোর হ্যায়। বড় বড় ডাকাত, বড় বড় গুন্ডা, বড় বড় ক্রিমিন্যাল এজেন্সিদের প্রোটেকশনে আছে। এজেন্সিরা আঝ বাঁচাচ্ছে। ওদের বাড়িগুলিতে অভিযান চালালে দেখবেন, তৃণমূল কংগ্রেস যা করেছে… বলে একটু থামেন। তারপর নিজের হাত তুলে বলেন, দেখুন আমার ৫ টা আঙুলের মধ্যে একটা আঙুল আমার কেটে যেতে পারে। একটা ছোট্ট ঘটনার জন্য নিশ্চয়ই সবাই খারাপ নয়।আজ পর্যন্ত কেউ যদি আমায় বলেন, আমি চা খেয়ে পয়সা দিইনি, আমি ছেড়ে দেব। আমি যেদিন থেকে মুখ্যমন্ত্রী হয়েছি, এক পয়সাও মায়না নিই না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.