বলিউডের কিং খান কম ব্যাক করবেন আর কোন ধামাকা হবে না তা কি হয়! প্রায় দীর্ঘ পাঁচ বছর পর কাম ব্যাক করে বক্স অফিসে ঝড় তুলেছেন।ইতিমধ্যেই ১০০০ কোটির বেঞ্চমার্ক পার করে গেছে ছবিটি। সমস্ত বিতর্ক বয়কটের হুমকি কার্যত সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে শাহরুখ বুঝিয়ে দিয়েছেন যে তিনি আসলেই বাদশা।
ট্রেড অ্যানালিস্টরাও তার সাফল্য এতটা বিরাট আকার নেবে। ব্যবসা অব্যাহত ২৫ শে জানুয়ারি মুক্তির পর ৩৮ তম দিনে এসেও।সদ্য মুক্তিপ্রাপ্ত আরো দুটি হিন্দি ছবিকেও একাই মাত দিচ্ছে ‘পাঠান’।
মুক্তি পেয়েছে ইতিমধ্যেই কার্তিক আরিয়ানের নতুন ছবির সেজাদা ও অক্ষয় কুমার এবং ইমরান হাশমি অভিনীত সেলফি দুটি বক্স অফিসে সুপার ফ্লপ হয়েছে। এবারে শাহরুখ খানের পাঠান ss রাজামৌলির পরিচালিত বাহুবলিকেও পিছনে ফেলে দিয়েছে।
অনেকেই জানেন যে, ৫১০.৯৯ কোটি টাকার অঙ্ক নিয়ে বাহুবলী ২ এর হিন্দি ভার্সনটি এতদিন সবথেকে বেশি ব্যবসা করা ছবির তকমা ধরে রেখেছিল। তবে মুক্তির ৩৮ তম দিনে প্রভাসকে সেই জায়গা থেকে হটালেন শাহরুখ। ‘পাঠান’র কালেকশন এখন প্রায় ৫১১.৭৫ কোটিরও বেশি। এখন এটাই সবথেকে বেশি ব্যবসা করা হিন্দি ছবি।
রিপোর্ট অনুযায়ী ছবিটি সমস্ত ভাষায় এখনও পর্যন্ত ৫২৯.৪৪ কোটির বেশি ব্যবসা করছে ছবিটি। বিশ্বব্যাপী সেই সংখ্যা ১০২৯ কোটি টাকারও বেশি। মুক্তির ৩৮ দিন পেরিয়ে গেলেও বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে শাহরুখ খানের ‘পাঠান’। আর এই ঝড় থামতে না থামতেই মুক্তি পাবে পরবর্তী ছবি ‘জওয়ান’।







