বছরের শেষ অমাবস্যা ঘিরে জ্যোতিষ মহলে বাড়ছে আলোচনার পারদ। শুক্রবার পড়ছে পৌষ অমাবস্যা, যা হিন্দু ধর্মে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। এই তিথিতে বহু মানুষ পৌষ কালী পুজো ও নানা ধর্মীয় আচার পালন করে থাকেন। তবে ধর্মীয় গুরুত্বের পাশাপাশি জ্যোতিষ দিক থেকেও এবারের পৌষ অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বছরের শেষ এই অমাবস্যাতেই গঠিত হতে চলেছে শক্তিশালী ষড়াষ্টক রাজযোগ। বৃহস্পতি ও শুক্র গ্রহের বিশেষ অবস্থানের ফলেই এই যোগ তৈরি হচ্ছে। সাধারণত ষড়াষ্টক যোগ চ্যালেঞ্জের ইঙ্গিত দিলেও, এবারে শুভ গ্রহের প্রভাবে এর ফল হতে চলেছে ইতিবাচক। বিশেষ করে তিনটি রাশির জাতক-জাতিকারা এই রাজযোগের সরাসরি সুফল পেতে পারেন পৌষ অমাবস্যা থেকেই।
মেষ রাশি
এই রাজযোগ মেষ রাশির জন্য আর্থিক দিক থেকে স্বস্তির খবর নিয়ে আসছে। দীর্ঘদিন ধরে চাকরি বা ব্যবসায় যে জটিলতা চলছিল, তার সমাধানের পথ খুলতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সমর্থন মিলবে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও প্রবল। পাশাপাশি কাজের সূত্রে ভ্রমণের যোগ তৈরি হতে পারে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের নতুন দরজা খুলতে চলেছে। কর্মজীবনের পাশাপাশি আর্থিক ক্ষেত্রেও উন্নতির ইঙ্গিত মিলছে। বিনিয়োগ থেকে লাভ হতে পারে এবং আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনেও শান্তি ও সুখ বজায় থাকবে বলে মত জ্যোতিষবিদদের।
ধনু রাশি
ধনু রাশির জন্য পৌষ অমাবস্যা হতে চলেছে পরিবর্তনের সময়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন, তাঁদের জন্য আসতে পারে ভালো সুযোগ। পাশাপাশি মানসিক চাপ কমবে এবং আত্মবিশ্বাস বাড়বে।
সব মিলিয়ে, পৌষ অমাবস্যার দিনে তৈরি হওয়া এই ষড়াষ্টক রাজযোগ তিন রাশির জীবনে নতুন সম্ভাবনা, সাফল্য ও স্বস্তির বার্তা নিয়ে আসছে বলেই মনে করছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা।







