বিনোদন

মেন্টাল’ ছবির নাম পাল্টে রাতারাতি হল ‘সেন্টিমেন্টাল’! হঠাত্‍ নাম বদলের কারণ কী?

মুক্তির একদিন আগেই বদলে গেল ছবির নাম। মেন্টাল নাম বদলে করা হল সেন্টিমেন্টাল। কিন্তু হঠাত্‍ কেন এই বদল? সেই নিয়ে অবশ্য সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ছবির প্রযোজক তথা অভিনেত্রী নুসরত জাহান। ১৯ জানুয়ারি মুক্তি পাবে এই সিনেমা।

ইন্সটাগ্রামে ছবির নাম পরিবর্তনের কথা জানিয়ে নুসরত সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন । সেখানে লেখেন, দর্শকের ভালোবাসায় আমরা #Mentaaal থেকে হলাম #Sentimentaaal….শুধু নাম বদলেছে ..খেলাটা একই আছে…দেখা হচ্ছে ১৯ জানুয়ারি সিনেমা হলে’। যদিও সূত্রের খবর, ‘মেন্টাল’ নামটায় আপত্তি রয়েছে সেন্সর বোর্ডের। আর সেই কারণেই নাম বদল করে। ‘মেন্টাল’ থেকে ‘সেন্টিমেন্টাল’ করা হয়েছে।

তবে এই ছবিতে শুধু মারপিট নয়, জমজমাট রোম্যান্সও আছে।

এই মুভিতে একেবারে অ্যাকশন চরিত্রে পুলিশ অফিসার ভূমিকায় দেখা যাবে যশকে। মুখ্য ভূমিকায় রয়েছে স্বামী-স্ত্রী (যশ ও নুসরতকে)। মেন্টাল ছবিতে সায়ন্তীকে দেখা যাবে দুষ্ট এমএলএ-র চরিত্রে। একইসঙ্গে দেখা মিলবে মদন মিত্রেরও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.