রাজ্য

হাইকোর্টের নির্দেশে শাহজাহানের বাড়িতে বসানো হলো সিসি ক্যামেরা;

আদালতের নির্দেশে মঙ্গলবার শাহজাহানের বাড়িতে বসানো হল সিসি ক্যামেরা। আর আদালতের নির্দেশ অনুযায়ী বসিরহাট থানার পুলিশ সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে বসাল সিসি ক্যামেরা। জানা যাচ্ছে, গতকাল রাতে তিনটি সিসি ক্যামেরা বসানো হয়েছে শেখ শাহজাহানের বাড়িতে।

গতকাল রাতে আদালত পুলিশকে নির্দেশ দেয় অতিদ্রুত শাহজাহানের বাড়িতে বসাতে হবে সিসি ক্যামেরা। কে যাচ্ছে বা আসছে তার ওপর নজরদারি রাখতে হবে পুলিশকে।আর এই নির্দেশ অনুযায়ী পুলিশ তড়িঘড়ি সিসি ক্যামেরা বসায় শাহজাহানের বাড়ির সংশ্লিষ্ট কম্পাউন্ডে। আর বাকি দুটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে শাহজাহানের বাড়ি দেওয়ালে। এই দুটি ক্যামেরা বাড়ির গেটের দিকে লক্ষ্য করেই বসানো হয়েছে। শেখ শাহজাহানের বাড়ির পাশেই তার ভাই আলগিরের বাড়ি। আলমগীর নিজের খরচায় তার বাড়ির সামনে একটি সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন। এই তিনি সংবাদমাধ্যমকে বলেছেন,’গতকাল রাতের দিকে সম্ভবত পুলিশ ক্যামেরাগুলি লাগানো হয়েছে। পুলিশ জিজ্ঞাসা করছিল, ইলেক্ট্রিকের লাইন কোনদিক থেকে নেব? আমি দেখিয়ে দিলাম।’

এছাড়াও আলমগির বলেন, ‘আমি নিজের কাজে অনেকটা সময় বাইরে থাকি। আমার বাড়িতে ২টো ছোট বাচ্চা আছে। আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য ওইটা লাগিয়েছি।’ এর পাশাপাশি দাদার সঙ্গে যোগাযোগের প্রসঙ্গে তিনি জানান, তিনি কোন রকম যোগাযোগের চেষ্টা করেনি শাহজাহানের সঙ্গে এবং তাঁর দেখাও হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.