রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত বেশ কিছুদিন ধরে চলছে ফুটপাত জবরদখল মুক্ত করার অভিযান। সেই নিয়ে এরই মধ্যে রাজ্যজুড়ে শোরগোল পরে গিয়েছিল। সেই অভিযান এখনো রাজ্যজুড়ে জারি রয়েছে। বৃহস্পতিবার এগরা শহরে চলে এই অভিযান।
গত বুধবার এগরা শহরে হকার ইউনিয়নের একটি বিক্ষোভ মিছিল হয়েছিল। গতকাল এই ফুটপাতগুলিকে দখলমুক্ত করতে অভিযান চালানো হয় এগরা থানার IC অরুন কুমার খাঁ ও এগরা মহকুমা পুলিশ আধিকারিক দেবীদয়াল কুন্ডুর উপস্থিতিতে। এরপর রাস্তায় নামানো হয় ২ টি JCB। প্রশাসনিক আধিকারিকদের দাবি, এই অভিযান চলছে মুখ্যমন্ত্রী নির্দেশ পালন করার উদ্দেশ্যে।
এপ্রসঙ্গে এগরা পৌরসভার পৌরপিতা স্বপন কুমার নায়ক জানিয়েছেন, “আমরা আজ JCB দিয়ে জবরদখল মুক্ত করছি। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই অভিযান চালানো হচ্ছে। গত ২৭ শে জুন থেকে লাগাতার মাইকিং করে, দোকানে দোকানে গিয়েও জানানো হয়েছিল। কিছু জন নিজেরা পরিষ্কার করলেও বহু দোকান এখনো পরিষ্কার করেনি। তাই আজ JCB দিয়ে সব পরিষ্কার করা হচ্ছে”।






