জেলারাজ্য

হাওড়ার চাপ কমাতে ব্যান্ডেল থেকে ছুটবে দূরপাল্লার ট্রেন

হাওড়া স্টেশনের উপর অতিরিক্ত যাত্রীর চাপ কমাতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে রেল। হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার বুধবার জানিয়েছেন, ব্যান্ডেল স্টেশনকে ঢেলে সাজানো হচ্ছে। সেখানে নতুন ইয়ার্ড তৈরি করা হচ্ছে, কোচিং ডিপোর উন্নয়ন করা হচ্ছে, এমনকি স্টেশনেরও আধুনিকীকরণ করা হচ্ছে। এর ফলে খুব শীঘ্রই ব্যান্ডেল স্টেশন থেকে উত্তর ভারত ও পূর্ব ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে দূরপাল্লার ট্রেন চলাচল শুরু হবে।
শুধু তাই নয়, ব্যান্ডেলের কাছে বাঁশবেরিয়ায় তৈরি হচ্ছে অত্যাধুনিক গতি শক্তির কার্গো টার্মিনাল। আশা করা যাচ্ছে, এই বছরই সেটি চালু হয়ে যাবে। এছাড়াও, হাওড়া স্টেশনের কাছে নবনির্মিত চাঁদমারি এবং বেনারস ব্রিজও চলতি বছরে খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে ডিআরএম জানিয়েছেন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে হাওড়া ডিভিশনের বেশ কিছু নিচু প্ল্যাটফর্মকে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে উঁচু করার কাজ শুরু হবে। এমনকি, চলতি বছরেই হাওড়া ডিআরএমের দপ্তর রেল মিউজিয়ামের পাশে নতুন ভবনে স্থানান্তরিত করা হবে।
হাওড়া ডিভিশন রেলের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে। ১৯২৫ সালে নতুন রূপে আত্মপ্রকাশ করা এই ডিভিশন এবছর শতবর্ষে পদার্পণ করছে। এই বিশেষ উপলক্ষ্যটিকে স্মরণীয় করে রাখতে এক মাসব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে অন্যতম আকর্ষণ হল হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্মের উদ্বোধন, যা আগামী এক মাসের মধ্যেই হতে চলেছে। এছাড়াও, রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিনে এই শতবর্ষ উদযাপনের বিশেষ ছবি আঁকা হবে। লোকাল ট্রেনগুলিকেও একই রঙে সাজানো হবে। ডিভিশনের বিভিন্ন স্টেশনে মাসভর চলবে নানা সাংস্কৃতিক ও তথ্য মূলক অনুষ্ঠান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.