জেলা

ভোটের আগেই বঙ্গে বিস্ফোরণ, ঘটনায় মৃত্যু কিশোরের, রক্তাক্ত আরও দুই

লোকসভা নির্বাচনের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনা হুগলীর পান্ডুয়ায়। বিস্ফোরণের জেরে মৃত্য এক কিশোর। পাশাপাশি ঘটনার জেড়ে জেরে জখম নাবালক। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি তাদের ভর্তি করা হয় চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে।

পুলিশ ও স্থানীয়দের সূত্র মারফত জানা যায়,সোমবার সকালে ক্রিকেট খেলছিল পাণ্ডুয়ার তিন্না নেতাজি পল্লি কলোনিতে তিন কিশোর। হঠাৎ তাদের বলটি পড়ে যায় পাশের পুকুরে। এই বলটি তুলতেই ঘটে যায় বড় বিপত্তি। পুকুরপাড়ে উপস্থিত ছিল এক বালতি কোন ক্রমে সেই বালতিতেই হাত ঢুকায় এক কিশোর। প্রকাণ্ড শব্দে ঘটে যায় এক বিস্ফোরণ কেঁপে ওঠে গোটা এলাকা।

বিস্ফোরণের তীব্রতায় কার্যত উড়ে যায় ওই কিশোর। বিস্ফোরণের জেরে মারাত্মক ভাবে জখম হয় পাশে দাঁড়ানো আরও দুই কিশোর। রক্তাক্ত অবস্থায় তিনজনকে স্থানীয়রাই উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসকরা এক কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুই কিশোরের অবস্থাও আশঙ্কাজনক। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে হাসপাতালে ।

লোকসভা নির্বাচনের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি এলাকায় । মজুত বোমা ফেটেই ওই বিস্ফোরণ বলে দাবি স্থানীয়রা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকেরা । তবে নির্বাচনের আবহে এমন কাণ্ডে স্বভাবতই উদ্বেগে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.