জেলা

মালদহের পরিযায়ী শ্রমিকের মৃত্যু কর্নাটকে ! শোরগোল এলাকায়

ফের পরিযায়ী শ্রমিক খুন হলো বিনরাজ্যে গিয়ে ! মালদহের পরিযায়ী শ্রমিককে , কর্নাটকে খুনের অভিযোগ উঠেছে । গোটা ঘটনাকে কেন্দ্র করে , ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায় । জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম খাইরুল জামাল , বয়স ৫৪ বছর । কর্নাটকের মহিশুর জেলায় কাজ করতেন মালদহের এই পরিযায়ী শ্রমিক । অভিযোগ , তাকে , সেখানেই পিটিয়ে খুন করা হয়েছে ।

পরিবারের তরফে জানা গিয়েছে , খাইরুল চলতি বছরেরই এপ্রিল মাসে , কর্নাটকের মহিশুরে কাজের খোঁজে যান । বুধবার রাতেই একদল দুষ্কৃতী এই পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সেই মর্মান্তিক খবর পৌঁছায় গ্রামে । খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েন খাইরুলের পরিবারের সদস্যরা। উল্লেখ্য গ্রামে রয়েছেন মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রী ও দুই মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে কিন্তু এখনো স্কুলে পাঠরত রয়েছে ছোট মেয়ে ।

জেলা তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি বিশ্বজিৎ হালদার ও সংগঠনের অন্যান্য নেতৃত্বরা খাইরুলের মৃত্যুর খবর পেয়েই বৃহস্পতিবার , তার বাড়িতে যান । তারা খাইরুলের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.