নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-রবিবার রাত্রে হঠাৎ বর্ধমান শহর জুড়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জনে পোস্ট করতে থাকে, বর্ধমান শহরের রমনা বাগান থেকে চিতা বাঘ নাকি খাঁচা থেকে বেরিয়ে পড়েছে। গুজবে আতঙ্কিত হয়ে পড়েন বর্ধমান শহরবাসী। বর্ধমান শহরের রমনা বাগান সংলগ্ন বিস্তীর্ণ এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তারপর সোমবার সকালে বনদপ্তর এর আধিকারিকরা প্রেস কনফারেন্স এর মাধ্যমে জানান ঘটনাটি সম্পূর্ণ গুজব।
উল্লেখ্য রবিবার রাত্রে খাঁচায় বন্দী ছিল চিতাবাঘ গুলি। সোমবার সকালে সাংবাদিকদের ক্যামেরায় চিতা বাঘ গুলির খাঁচা বন্দি চিত্র উঠে আসে। তবে কারা এই জাতীয় গুজব ছড়িয়ে ছিলেন সেটাই এখন জানার। বনদপ্তর এর এক আধিকারিক জানান, রবিবার রাত্রি হঠাৎই চাওর হয়ে যায় বর্ধমান শহর জুড়ে বর্ধমান শহরে রমনা বাগান থেকে খাঁচা থেকে বেরিয়ে পড়েছে চিতাবাঘ। যদিও এই কথাটি সম্পূর্ণ ভুল কথা। এটি একটি গুজব রটনা করা হয়েছে। যে পরিমাণ সিকিউরিটি আমাদের রয়েছে সেখান থেকে কোনদিনই কোন বন্য পশু- পাখি এই রমনা বাগানের খাঁচা থেকে বেরিয়ে যেতে পারবে না। এটা শুধুমাত্র একটা গুজব।







