জেলারাজনীতি

শুভেন্দুর সফর ঘিরে উত্তপ্ত কোচবিহার! পাল্টাপাল্টি কর্মসূচিতে মুখোমুখি তৃণমূল-বিজেপি

কোচবিহার:আগামী ৫ই আগস্ট কোচবিহার সফরে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগমনের দিনেই জেলায় ১৯টি জায়গায় বিশাল জমায়েত ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিল তৃণমূল কংগ্রেস। শনিবার কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির কথা জানান জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

তৃণমূল নেতৃত্বের দাবি, কোচবিহার জেলার বহু বাসিন্দার কাছে অসম সরকারের তরফে NRC নোটিশ পাঠানো হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ভীতি তৈরি হচ্ছে। তারই প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি।

এদিকে, বিজেপির কড়া পাল্টা। দলটির সাধারণ সম্পাদক বিরাজ বোস বলেন, “শুভেন্দু অধিকারীর সফরে প্রায় ৬০ জন বিজেপি বিধায়ক কোচবিহারে থাকবেন। যদি তৃণমূলের তরফে কোনও বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে তার সম্পূর্ণ দায় থাকবে রাজ্য প্রশাসন ও শাসক দলের উপর।”

৫ আগস্টের দিন কোচবিহারে রাজনৈতিক উত্তেজনার পারদ যে চড়তে চলেছে, তা এখনই স্পষ্ট। এখন দেখার, শান্তিপূর্ণ কর্মসূচি হয় নাকি ফের উত্তপ্ত হয় উত্তরবঙ্গের এই সীমান্ত জেলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.