জেলা

ট্রাফিক পোস্টে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার বরখাস্ত

জলপাইগুড়ি শহরের পোস্ট অফিস মোড়ে ডিউটি চলাকালীন এক সিভিক ভলান্টিয়ার ঘুষ গ্রহণের ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক মোটরবাইক চালকের সঙ্গে দরদাম করে হাতে ঘুষ নিচ্ছেন কানু রায় নামে এক সিভিক ভলান্টিয়ার। সূত্রের খবর, সংশ্লিষ্ট বাইক চালকের কাগজপত্রে ঘাটতি থাকায় তা সুযোগ হিসেবে কাজে লাগিয়ে ওই ভলান্টিয়ার ৩ হাজার টাকা দাবি করেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, টাকা হাতে নিয়ে গুনছেন ওই ব্যক্তি।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ঘটনাটি পুলিশের নজরে আসে। পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে কড়া পদক্ষেপ গ্রহণ করেন। অভিযুক্ত কানু রায়কে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি, ওই পোস্টে কর্তব্যরত এএসআই-এর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তাই তাকেও ক্লোজ করার নির্দেশ দেন পুলিশ সুপার।

জানা গেছে, কানু রায় দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি সদর ট্রাফিক বিভাগে সিভিক ভলান্টিয়ার হিসেবে নিযুক্ত ছিলেন। কিন্তু এমন দায়িত্বজ্ঞানহীন ও দুর্নীতিপূর্ণ আচরণের বিরুদ্ধে প্রশাসন একদমই কঠোর মনোভাব দেখিয়েছে।

পুলিশ সুপার জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে আরও কঠোর নজরদারি ও নিয়মনীতির ব্যবস্থা করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়ের স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। এই ঘটনায় গোটা শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.