জেলা

প্লাস্টিকের জার ভর্তি তাজা বোমা উদ্ধার! ব্যাপক চাঞ্চল্য এলাকায়

সামনেই নির্বাচন, আর নির্বাচনের আগেই জায়গায় জায়গায় মিলছে বোমা। এবার তাজা বোমা উদ্ধার হল পূর্ব বর্ধমান জেলার,আউশগ্রামের, আসিন্দায়। স্থানীয় ফুটবল ময়দান সংলগ্ন এলাকায় একটি ঝোপের মধ্যে পাস্টিকের জার ভর্তি বোমাগুলি সোমবার স্থানীয়দের নজরে আসে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। পুলিশ জায়গাটিকে ঘিরে রাখে। খবর দেওয়ার পরে দুগাপুর সিআইডি বোম স্কোয়ার্ড সহ গুসকরা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছায়, এছাড়াও ছিলো মেডিকেল টিম, ও দমকলের একটি ইঞ্জিন । সিআইডি বোম স্কোয়ার্ড অফিসারের কাছ থেকে জানা যায় পাঁচটি বোমা ছিল, বোমা গুলি ঝোপ থেকে বেশ কিছু দুরে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.