ভারতের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ও বিখ্যাত প্রাইভেট ব্যাংক হল বন্ধন ব্যাংক।কম যোগ্যতায় স্থায়ী পদে ব্যাঙ্কে চাকরি পাওয়ার এতো বড় একটা সুবর্ন সুযোগকে হাতছাড়া না করে আজই আবেদন করে ফেলুন। চলুন বিস্তারিত জানা যাক।
শূন্যপদ গুলির নাম:-
বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে গড়ে ওঠা বিভিন্ন ব্রাঞ্চে Customer Service Officer ও Office Executive পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে।
কাজের ধরন:-
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বন্ধন ব্যাঙ্কের বিভিন্ন ব্রাঞ্চ গুলিতে যে সব কর্মীদের নিযুক্ত করা হবে তাদেরকে KYC ভেরিফিকেশন ডিপার্টমেন্ট, Loan ডিপার্টমেন্ট, Finance ডিপার্টমেন্ট, Insurence ডিপার্টমেন্ট এবং Accounting ডিপার্টমেন্টে নিযুক্ত করা হবে।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-
বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার অনুমোদিত যে কোনো বোর্ড থেকে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। তবে যারা আরও উচ্চশিক্ষার অধিকারী তারাও এখানে সমান ভাবে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট পদ দুটিতে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাস করা ছাড়াও যেহেতু ব্যাঙ্কিং প্রফেশানের কাজ তাই কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে ও কম্পিউটারে যাবতীয় অফিসিয়াল কাজ করতে পারদর্শী হতে হবে। এছাড়াও ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে।
বয়সের সময়সীমা:-
এখানে সংশ্লিষ্ট পদ দুটিতে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়সসীমা নির্ধারন করা হয়েছে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৯ বছর পর্যন্ত।
বেতনের পরিমাণ:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা শেষ পর্যন্ত নিজেদের যোগ্যতায় চাকরিতে নিযুক্ত হবেন তাদেরকে শুরুতে প্রতি মাসে ১৬,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে। তারপর ধীরে ধীরে এই বেতনের পরিমাণ বেড়ে ২৫,৫০০ টাকা পর্যন্ত হবে।
আবেদনের পদ্ধতি:-
১) প্রথমে এই নিয়োগের অনলাইন পোর্টাল National Career Service এ প্রবেশ করতে হবে।
২) তারপর সেখানে আবেদনকারীর নিজের নাম ও পাসওয়ার্ড দিয়ে Login করতে হবে।
৩) এরপর যে নতুন Window আসবে সেখানে Jobseeker অপশনে ক্লিক করতে হবে।
৪) তারপর একে একে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, বয়স, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
৫) এরপর একে একে শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।
৬) সবশেষে অ্যাপ্লিকেশান ফর্মের একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দিতে হবে। ইন্টারভিউয়ের দিন এটি সঙ্গে করে নিয়ে যেতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
২) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
৩) আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।
৪) কোনো কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
৫) কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
৬) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট স্ক্যান করা।
৭) নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে বানানো একটি বায়োডাটা স্ক্যান করা।
৮) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
৯) আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।
নিয়োগ পদ্ধতি:-
বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ দুটিতে কর্মী নিয়োগ করার জন্য কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর একটি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা:-
এখানে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ১৫ ই ফেব্রুয়ারি পর্যন্ত।







