মকর সংক্রান্তির পর আরও নামল তাপমাত্রা।মকর সংক্রান্তিতে কলকাতার তাপমাত্রা বেড়ে হয়েছিল ১৪.১। মঙ্গলবার আরও নামল তাপমাত্রা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস , মাঘের শুরুতেই শীতের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। মঙ্গল থেকেই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতায় মঙ্গল বার থেকেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে । এদিন সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ বাড়বে। শীতের প্রভাব কমবে। আগামী তিন দিনের চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বুধ ও বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমন টাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে মেঘলা থাকায় দিনভর শীতের অনুভূতি বজায় থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকর থেকে এক ডিগ্রি নিচে। এবং সর্বোচ্চ তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস নিচে।বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৯ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৩ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ৷
এছাড়াও উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।বুধবার ও বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ, মঙ্গলবার বেলায় আবহাওয়ার পরিবর্তন হবে। ঘন কুয়াশার সর্তকতা কয়েকটি জেলায়। তাপমাত্রা ক্রমশ বাড়বে। কমবে শীতের দাপট।আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ২৪ পরগনা জেলায়।







