রাজ্য

জল সরবরাহ পরিসেবা বন্ধ থাকছে দক্ষিণ কলকাতার নানান এলাকায়!

২৭শে জানুয়ারি আজ শনিবার দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় বেশ কিছু বুস্টার পাম্পিং স্টেশনে বন্ধ রয়েছে পরিশ্রুত পানিয় জল সরবরাহ পরিসেবা। রবিবার সকাল থেকেই পরিসেবা অবশ্যই স্বাভাবিক হবে। মূলত পাম্প ও পাইপ লাইন মেরামতির জন্যই জল সরবরাহ পরিসেবা বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।
এর ফলে জনগণের ভোগান্তি হতে পারে।
কোথায় কোথায় জল সরবরাহ বন্ধ থাকবে?
কলকাতা পুরসভার সূত্রের খবর, গার্ডেনরিচ,বেহালা, টালিগঞ্জ, যাদবপুরে জল পরিসেবা বন্ধ থাকবে।
এছাড়াও বন্ধ থাকবে সেনপল্লী,পর্ণশ্রী,কালীঘাট, রাণীকুঠি, গান্ধী ময়দান, প্রফুল্ল পার্ক,গড়ফা,চেতলা, গল্ফগ্রিন লায়েলকা, সিরিটি, দাসপাড়া, বেহালা, মেটিয়াবুরুজ,বাঁশদ্রোনী, নকতলা, জোকা, হরিদেব পুর,হাজারা, বেহালা, মমিন পুর, গড়িয়াহাট, বিক্রম পুর, আনোয়ার সাহ রোড একাধিক এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ১০টার পর শনিবার পানীয় জল সরবরাহ পরিসেবা বন্ধ থাকবে। শনিবার সকালে এবং বিকালে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। কলকাতা পুরসভার সংলগ্ন এলাকার বাসীদাদের আগেই জানানো হয়েছে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.