জেলারাজনীতি

মমতা আর কংগ্রেসের লক্ষ্য এক, নীতিশ কুমার গিরগিটি, জলপাইগুড়িতে বললেন জয় রাম রমেশ

সায়ন সেন, জলপাইগুড়ি:ইন্ডিয়া জোটের অন্যতম রূপকার মমতা বন্দ্যোপাধ্যায়, জলপাইগুড়িতে বললেন কংগ্রেস নেতা জয় রাম রমেশ।

রবিবার রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রায় অংশ নিতে জলপাইগুড়িতে পৌঁছন সর্ব ভারতীয় কংগ্রেস নেতা তথা প্রাক্তণ কেন্দ্রিয় গ্রাম উদ্যোগ মন্ত্রী জয় রাম রমেশ।
রাহুল গান্ধীর যাত্রা শুরুর আগে জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দেশের অন্যতম এই প্রবীণ গান্ধীবাদী নেতা বলেন, আই এন ডি আই এ জোটের অন্যতম রূপকার মমতা বন্দ্যোপাধ্যায়, এই ক্ষেত্রে কোনো দ্বিধা নেই, কারন এই জোট তৈরির সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটে থাকার অন্যতম কারণ এবং আমাদের উদ্দেশ্য এক সৈরাচারী বিজেপিকে পরাস্থ করে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করা। তবে কিছু ছোটো খাটো ঘটনা ঘটেছে সেই গুলো সবই মিটে যাবে দেশের বৃহত্তর স্বার্থের জন্য।

অপরদিকে সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পূনরায় রাজনৈতিক তাবু বদল প্রসঙ্গে দীর্ঘ সময় ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় এবং প্রাক্তণ কেন্দ্রিয় মন্ত্রী জয় রাম রমেশ বলেন, রাজনীতিতে নীতিশ কুমার হলেন গিরগিটি দের নেতা, ওনার সম্পর্কে আমি খুব ভালো জানি, আসলে রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রা আগামীকাল বিহারে পৌঁছবে তাতে আতঙ্কিত নীতিশ কুমার সহ মোদী, অমিত শা, রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রা থেকে মানুষের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দিতেই নীতিশ কুমার এই ম্যাজিক দেখালেন যার আসল সৃষ্টিকর্তা মোদি এবং অমিত শহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.