আবহাওয়া

ফের বঙ্গে নিম্নচাপ,বদলাবে আবহাওয়া? জানালো আবহাওয়া দপ্তর

এবছর কয়েক পর্বে শীতের দাপুটে স্পেল পেয়েছে বাংলা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ডিসেম্বর মাসে শীতের প্রথম স্পেলের শুরুটা হয়ছিল। তবে বড়দিনের আগেই এবছর প্রথম পর্বের শীতের স্পেলের শেষ হয়। টানা ১০ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভালেমতো ঠান্ডা ছিল গত ডিসেম্বরে। মাঝে সপ্তাহ দু’য়েকের বিরতির পর ফের একবার শীতের দুরন্ত স্পেল শুরু হয়। এ মরশুমে এর আগেও বৃষ্টির মুখ দেখেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। এবার ফের একবার দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

শীতের দাপটে কাবু উত্তরবঙ্গের মানুষজন। ওদিকে দক্ষিণবঙ্গে হাড় কাঁপুনি না থাকলেও রয়েছে শীতের আমেজ। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও তাপমাত্রা একই রকম থাকবে। কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে না রাজ্যে। তবে এবার ফের একবার আবহাওয়া বদলের সম্ভাবনার কথা জানাল আবহাওয়া অফিস

তবে মঙ্গলবার থেকে আবহাওয়াতেও বদল আসতে চলেছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধ ও বৃহস্পতিবার রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা। ৩০ ও ৩১ জানাুয়ারি, কলকাতা, দুই ২৪ পরগনা সহ পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জায়গা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.