রাজনীতি

শুভেন্দুর সঙ্গে এখনো যোগ রয়েছে তৃণমূল নেতাদের ? বিস্ফোরক দাবী হুমায়ূনের

শুভেন্দু অধিকারীর এখনও তৃণমূল যোগ নাকি তৃণমূল নেতাদের বিজেপি যোগ ? শুভেন্দুর বাড়িতে তৃণমূল নেতাদেরই একাংশ রাতের অন্ধকারে ভেট পাঠায় ! বিস্ফোরক দাবী ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের। যদিও হুমায়ূনের বক্তব্যতে চ্যালেঞ্জ ছুঁড়েছেন অন্য এক তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী। তার দাবি, হুমায়ূনকে তার বক্তব্যের সত্যতা প্রমাণ করতে হবে ।

ভরৎপুরের বিধায়ক হুমায়ূন কবীর বলেন , “কার সঙ্গে কার কথা হচ্ছে, যারা নেতা হয়ে বসে রয়েছে এই জেলার, তাঁদেরকে জিজ্ঞাসা করুন। দিনের বেলায় সারাদিন তৃণমূলে, বড় বড় পদ নিয়ে বসে রয়েছেন, তাঁরা কেন শুভেন্দু অধিকারীর বাড়িতে রাতের অন্ধকারে ভেট পাঠান? এই জেলার কতজন এমএলএ-এর সঙ্গে শুভেন্দুর কত রকম যোগাযোগ রয়েছে, অনুসন্ধান করে দেখুন।”

হুমায়ূনের এই মন্তব্যের পর স্বাভাবিক ভাবেই তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর । হুমায়ূনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরি বলেন, “কার সঙ্গে কী যোগাযোগ রয়েছে, তা তো আমরা জানি না। আর যদি থাকে, তাঁদের নামগুলো বলা উচিত বলে আমি মনে করি। কারা কারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখে, তা আরও পরিষ্কার হয়ে যাবে।”

বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র এই তৃণমূলের অন্দরের বিতর্ককে আরো উসকে দিয়ে প্রশ্ন করেছেন, “হুমায়ুন নিজেই শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন না তো?” তার কথায়, “হুমায়ুন তো অনেক কিছুই আশা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, কিছুই তো পাননি। ওনার বর্তমান অবস্থা খুব খারাপ, না সভাপতি হতে পারলেন, না চেয়ারম্যান হতে পারলেন। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করে রেখে দেওয়া হয়েছে। তাই মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের সামনে বিষোদগার করতে শুরু করেছেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.