উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে শীতের মেজাজ পুরোদমে বিরাজমান। দার্জিলিং এবং কালিম্পংয়ে আগামী ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উত্তর দিনাজপুর ও মালদার মতো কিছু জায়গায় সকালের দিকে সামান্য কুয়াশার সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া
শহর কলকাতায় শীতের আমেজ বজায় থাকবে। তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে অবস্থান করবে এবং বড় কোনও পরিবর্তন আপাতত হচ্ছে না। বৃষ্টির সম্ভাবনা না থাকায় কলকাতার আবহাওয়া মোটের উপর মনোরম থাকবে।
শীত ও বৃষ্টির মিশেলে এই সপ্তাহের আবহাওয়া কেমন হবে, তার আপডেট পেতে নজর রাখুন!







