এই ডিসেম্বর মাসে ঠান্ডা যেন কোথায় উধাও হয়ে গেছে।
অন্যদিকে বৃষ্টির আগমনের সংকেত দিয়েছেন হাওয়া অফিস।
উওরবঙ্গে ঘন কুয়াশায় ও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।সারা দেশ যখন ঠান্ডায় কাঁপছে তখন পশ্চিমবঙ্গে ঠান্ডার জন্য হা-হুতাশ করছেন মানুষজন।
মাঝে মধ্যে হচ্ছে অল্প বৃষ্টি। এতে অনেকের মনে আশা জাগছে যে জমিয়ে ঠান্ডা পড়বে বাংলায়- কিন্তু বাস্তবে তা হচ্ছে না।
বড়দিনে দার্জিলিং-এ বৃষ্টির পূর্বাভাস আছে। তেমনই উত্তরবঙ্গে ঘন কুয়াশা, দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা।
আজ থাকবে উষ্ণতার ছোঁয়া। স্বাভাবিকের তাপমাত্রা ওপরে থাকবে পারদ।এদিকে পশ্চিমী ঝঞ্ঝায় আটকে আছে উত্তরে হাওয়া। সে কারণে আগামী ৩-৪ দিন আবহাওয়া এমনই থাকবে।
আজ ভারী বৃষ্টি হবে ওড়িশাতে। যার প্রভাব পড়বে বাংলায়। ওড়িশা সংলগ্ন ও উপকূলের তিন জেলায় হবে বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে হবে বৃষ্টি।
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৫৭ শতাংশ।







