রাজ্য

ভাঙড়ে রাজ‍্য সড়কে রাত নামলেই দাপাচ্ছে মাটি বোঝাই ডাম্পার

মাটির গাড়ির দাপাদাপিতে আতঙ্কের আর এক নাম বাসন্তী রাজ‍্য সড়ক।মাটি বোঝাই ডাম্পার গাড়ির অবাধ যাতায়াতে মৃত্যু পুরিতে পরিনত হয়েছে বাসন্তী রাজ‍্য সড়কের ভোজেরহাট থেকে মিনাখাঁ এলাকা। যে বাসন্তী হাইওয়েতে দূর্ঘটনা প্রায় সময়ই লেগে থাকে। সেই রাজ‍্য সড়কে মাটির গাড়ির দাপাদাপি নিয়ে সরব হয়েছেন খোদ বিধায়ক সওকাত মোল্লা থেকে বিধায়ক নওশাদ সিদ্দিকী। সওকাত অবিলম্বে, মাটি মাফিয়া কে গ্রেফতার এবং গাড়ি সিজ্ করার জন্য পুলিশের কাছে অনুরোধ করেন এর পাশাপাশি নওশাদ বিস্ফোরক দাবি করে বলেন, পুলিশের একাংশ কে টাকা দিয়ে এই সমস্ত অবৈধ কাজ কর্ম চলছে।

ভাঙড়ের বাসন্তী রাজ‍্য সড়কে শতাধিক মাটি বোঝাই ডাম্পার চলাচল করছে। সেই মাটি দিয়ে জাতীয় সড়ক লাগোয়া জমিগুলি ভরাট করা হচ্ছে। বিভিন্ন মহলে এর বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। কিছু প্রভাবশালী বাইরে থেকে এভাবে মাটি বহন করে এনে জমি ভরাট করাচ্ছেন বলে অভিযোগ। আর দিনভর মাটি বোঝাই ডাম্পার চলাচল করায় তা রাস্তায় ছড়িয়েও পড়ছে। উল্লেখ্য, বাসন্তী রাজ‍্য সড়কে প্রতিনিয়ত ছোটো বড় দূর্ঘটনা লেগেই আছে।তার উপর মাটির দাপাদাপি তে জাতীয় সড়কে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। বিষয়টি প্রশাসনের কর্তারা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাঙড় ১ নাম্বার ব্লকের জাগুলগাছী অঞ্চলের চন্ডিপুর সহ বেশকিছু এলাকায় কৃষি জমি ও ফিসারি থেকে মাটি কাটা হচ্ছে। সেই মাটি ডাম্পার বোঝাই করে বিভিন্ন এলাকায় পাচার করে দেওয়া হচ্ছে। এলাকার বাসিন্দারা জানান, মাটি বোঝাই ডাম্পার বাসন্তী রাজ‍্য সড়ক ধরে ভাঙড় ১ ব্লকের বিভিন্ন প্রান্তে ঢুকছে। প্রশাসন এত ডাম্পার চলাচলের অনুমতি দিয়েছে কি না, তা তাঁদের অজানা। তবে অতীতে কখনও এভাবে ডাম্পার চলাচল করতে তাঁরা দেখেননি। প্রতিনিয়ত জাতীয় সড়কের ধারে মাটি বোঝাই ডাম্পার পারাপার হচ্ছে। এনিয়ে প্রশাসনের কোনও নজরদারি নেই। খোদ কলকাতা পুলিশ সামনে দিয়েই অবাধে চলছে মাটির গাড়ি।

সম্প্রতি মাটি মাফিয়াদের দৌরাত্ম লাগামছাড়া পর্যায় পৌঁছেছে। শুধু রাতের অন্ধকার নয় এখন মাটি কেটে পাচারের কাজ চলছে দিন রাত ২৪ ঘণ্টা।

পথচারীরা বলেন, অবৈধভাবে বহু ডাম্পার চলাচল করছে বাসন্তী হাইওয়ে রাস্তায় লেদার কমপ্লেক্স থেকে কোন লাইটের ব্যবস্থাও নেই বড় বড় ডাম্পার দাপিয়ে চলে বাসন্তী হাইওয়েতে। বৃষ্টি হলেই পিচ্ছিল কাদার ফলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়।
ভাঙ্গরে কলকাতা পুলিশ আসার পর এই বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা ঘটেছে প্রায় ৫০টি মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। আবারও যদি এই বাসন্তী হাইওয়েতে এই মাটি ভর্তি ডাম্পার চলাচল করে রাস্তাতে মাটি পড়ে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পথচারীরা।

এবং যে ডাম্পার গুলি বাসন্তী হাইওয়েতে চলছে বেশ কয়েকটি গাড়ির ইন্সুরেন্স, ফিটনেস, পলিউশন, সবই ফেল কিভাবে চলছে এই গাড়িগুলি বাসন্তী হাইওয়েতে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিষয়ে বিজেপি নেতা অবনি মন্ডল বলেন, রাজ‍্য সড়কে মাটির গাড়ি চলাচল বিপদজনক, অবিলম্বে এই গাড়ি বন্ধ হওয়া উচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.