আবহাওয়া

নতুন করে আবার পশ্চিমে ঝঞ্ঝা আসছে ! কি বলছে আবহাওয়া দেখেনিন

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে কাল ১০ জানুয়ারি। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। উত্তরপ্রদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত অসম সংলগ্ন এলাকায়। এছাড়াও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং কেরালা উপকূল সংলগ্ন আরব সাগরে রয়েছে আরো দুটি ঘূর্ণাবর্ত।

দক্ষিণবঙ্গে ফিরল শীত। নামল পারদ। আজ রাতে আরো পারদ পতনের ইঙ্গিত। পশ্চিমের একাধিক জেলার পারদ ১ ডিজিটের ঘরে।‌ আজ থেকে কুয়াশার দাপট কমল। নামল তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টা শীতের আমেজ উত্তরবঙ্গ জুড়ে। বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। উঁচু পার্বত্য এলাকায় মাঝারি থেকে হালকা তুষারপাতের সম্ভাবনা।

কলকাতায় আজ রাতে পারদ নামতে পারে ১২ ঘরে। এমন সম্ভবনা আবহাওয়া দফতরের। সপ্তাহান্তে শনিবার থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে। পৌষ সংক্রান্তি কেটে গেলে আর জাঁকিয়ে শীত ফেরার সম্ভবনা ক্ষীণ।

আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রী সেলসিয়া ও সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৮ শতাংশ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.