আবহাওয়াবিদেশ

তাইওয়ানে আছড়ে পড়ল সুপার টাইফুন রাগাসা, প্রাণহানি ১৪

ফিলিপাইন ও হংকংয়ে তাণ্ডব চালনোর পর ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রাগাসা এবার তাণ্ডব চালাল তাইওয়ানের পূর্ব উপকূলে। প্রবল বেগে আছড়ে পড়া এই সুপার টাইফুনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জনপ্রিয় পর্যটনকেন্দ্র হুয়ালিয়েন। ঝড়-বৃষ্টির দাপটে ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি বহু মানুষ নিখোঁজ হয়েছেন। প্রশাসনিক সূত্রে খবর, এখনও পর্যন্ত কমপক্ষে ১২৪ জনের খোঁজ মিলছে না এবং অন্তত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর নিম্নচাপ মাইক্রোনিজিয়ার ইয়াপ দ্বীপের উত্তরে তৈরি হয় এই টাইফুন। ১৮ সেপ্টেম্বর সেই ট্রপিক্যাল স্টর্ম হয়ে রাগাসা নামে পরিচিত হয়।

প্রবল বৃষ্টির সঙ্গে ঘণ্টায় প্রায় ২৩০ কিমি বেগে বয়ে যাওয়া ঝড়ে ভেঙে পড়েছে সেতু, ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো। বিশেষ করে গুয়াংফু গ্রাম ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়েছে, যেখানে এক হাজারের বেশি মানুষের বসবাস। অনেকেই এখনও সেখানে আটকে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এদিকে রাগাসার প্রভাবে চীনের দক্ষিণ উপকূল ও হংকংয়েও ভারী বর্ষণ নেমেছে। ফিলিপাইন থেকে শুরু করে তাইওয়ান হয়ে এই ঝড় গোটা পূর্ব এশিয়া জুড়েই আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.