রাজ্য

‘জেনেশুনে ভুল করলে আইন আইনের পথে চলবে’: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শক্ত হাতে ধরছেন স্কুলের শিক্ষাব্যবস্থাকে। মুখ্যমন্ত্রী রায়গঞ্জ থেকে কড়া বার্তা দিলেন, ‘কেউ জেনেশুনে ভুল করলে আইন আইনের পথে চলবে’। এছাড়াও শিক্ষা ক্ষেত্রে নিয়োগের আশ্বাসও দিয়েছেন তিনি।

মঙ্গলবার মুখ্যমন্ত্রীর উত্তর ২৪ পরগনার রায়গঞ্জে পরিষেবা প্রদান অনুষ্ঠান ছিল। ওখান থেকেই তিনি স্কুলের নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিলেন।তিনি বলেন,“স্কুলে অনেক নিয়োগ হবে। আপনারা আবেদন করুন। নিশ্চয়ই আপনারা পাবেন। এক আধজনের ছোট্ট একটা ভুলের জন্য…।” মমতা আরও বলেন, “মনে রাখবেন, একসাথে থাকতে হলে থালাবাটিতেও ঠোকাঠুকি লাগে। তার পর আবার ঠোকাঠুকি ঠিক হয়ে যায়। ঠোকাঠুকি যেটা হয় সেটা করে অজান্তে।”

মুখ্যমন্ত্রী বলেছেন,“কেউ যদি জেনেশুনে ভুল করে তাঁকে ক্ষমা করা উচিত নয়। আইন আইনের পথে চলবে”। প্রসঙ্গত, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি। মুখ্যমন্ত্রী কড়া বার্তা কি ওনার উদ্দেশ্যই ছিল? উঠছে এইরকম বিভিন্ন প্রশ্ন।মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, “কাজ করতে গেলে একটা-দুটো ভুল হতে পারে। সেটাকে গুরুত্ব দেওয়া উচিত নয়। তবে কেউ জেনেশুনে ভুল করলে আইন আইনের পথে চলবে”।

এই দিনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকেও নিশানা করে বলে,“মানুষ কী খাবে, কী পরবে তা একান্ত নিজস্ব পছন্দ। কিন্তু বিজেপিশাসিত রাজ্যগুলিতে মাছ-ডিম-মাংসের দোকান বন্ধ করে দিচ্ছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.