বিদেশ

ভেনেজুয়েলায় ভয়াবহ বিমান দুর্ঘটনা! প্রাণ হারিয়েছে দুই বিমান কর্মী সহ অনেকে

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী রইলো গোটা বিশ্ব। সকাল ৯:৫২ নাগাত একটি ২ ইঞ্জিনের বিশেষ ছোট্ট বিমান মাটিতে আঁচড়ে পরেতেই আগুন ধরে যায়। এই দুর্ঘটনার জেরে ভেনেজুয়েলার তাচিরা প্রদেশের মারামিলো বিমানবন্দর কেঁপে ওঠে ভয়াবহ বিস্ফোরণের আওয়াজে।

প্রশাসন সূত্র জানা গেছে, অন্যান্য দিনের মতোই এদিনও নির্ধারিত সময় মতো দুই ইঞ্জিন বিশিষ্ট Piper PA-31T1 বিমানটি ভেনেজুয়েলার মাটি উড়তেই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা বিমানবন্দর সহ সংলগ্ন এলাকা। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই সেই বিমানটি আঁচড়ে পরতেই আগুনের লেলিহান ছড়িয়ে পরে। ক্ষণিকের মধ্যেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা বিমানবন্দর। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় দমকল ও জরুরি পরিষেবা বিভাগ। এই দুর্ঘটনা গ্রস্থ বিমানটি ছিল ফ্লাইটরাডার২৪ সংস্থার। সম্প্রতি এই সংস্থা চালু করেছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। এরমধ্যেই ঘটে গেল এই ভয়াবহ দুর্ঘটনা।

এই দুর্ঘটনা কিভাবে ঘটেছে জানতে তদন্তে নেমেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিভিল এ্যারোনটিকস। প্রাথমিক তদন্তের পর তারা অনুমান করছে উড়ানের সময় বিমানটির টায়ার ফেটে গিয়ে এই বিপত্তি ঘটেছে। এরই মধ্যে এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২ বিমান কর্মী। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলেছে উদ্ধার কাজ। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি অথবা হাতাহাতের পরিমাণ সম্পর্কে জানা যায় নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.