নতুনভাবে সেজে উঠছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের শিলিগুড়ি ডিপো। বুধবার *মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের* হাত দিয়ে কাজের শিলান্যাস হতে চলেছে। কলকাতা থেকে এনবিএসটিসির শিলিগুড়ি ডিপোর সীমানা পাঁচিল ও ফ্লোরের কাজের শিলান্যাস করবেন মুখমন্ত্রী। মাল্লাগুড়ি ডিপোতে শেষবার কাজ হয়েছিল গৌতম দেব চেয়ারম্যান থাকাকালীন। তারপরে বহুদিন কোনও কাজ হয়নি। প্রতিদিন প্রায় দেড়শোর বেশি এনবিএসটিসির বাস ডিপোতে ঢোকে ও বের হয়। ফলে ফ্লোর অনেকটাই কমজোরি হয়ে গিয়েছে। তাই বাউন্ডারি ওয়াল ও ফ্লোর সংস্কারের উদ্যোগ নেয় রাজ্য সরকার। ইতিমধ্যে এই কাজের টেন্ডার প্রক্রিয়াও সম্পূর্ণ হয়েছে। এই কাজের জন্য এক কোটি পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এ বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, শিলিগুড়িতে এনবিএসটিসি ডিপোর বাউন্ডারি ওয়াল ও ফ্লোর সংস্কারের কাজ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে বুধবার কলকাতা থেকে এই কাজের শিলান্যাস করবেন। দ্রুততার সঙ্গে শেষ করা হবে কাজ
Read Next
November 22, 2026
ভেন্টিলেশনে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, শরীরে কীটনাশক মেলার দাবি পরিবারের
November 22, 2026
বৃষ্টির বিদায়, মঙ্গলবার থেকেই নামবে পারদ! নভেম্বরের শেষেই কি জাঁকিয়ে শীত, কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রিতে
November 21, 2026
আলু চাষের মরশুমেই বড় ধাক্কা! বৃষ্টির জলে ডুবল জমি, এক বিঘেতে ৩০ হাজার খরচের পর ফের বীজ কেনার চিন্তা
November 21, 2026
মালদহে ট্রেন বেলাইন হওয়ার মকড্রিল, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য
November 21, 2026
পালাবদলের পর প্রথমবার রাজ্যে মোদি, আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রীর**
November 20, 2026
বিদেশি অর্থে পুরুলিয়া-বাঁকুড়ায় ধর্মান্তকরণের চেষ্টা, মিশনারিদের নিশানা করে বিস্ফোরক অভিযোগ শমীকের**
Related Articles
Check Also
Close







