বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে কোনো না কোনো জল্পনা ও বিতর্ক। প্রতিনিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। এবার চর্চায় এলেন বলিউডের বিখ্যাত সঙ্গীত শিল্পী আমাল মালিক। ইতি মধ্যেই শুরু হয়ে গিয়েছে টেলিভিশনের অন্যতম বিখ্যাত টিভি শো‘বিগ বস’সিজন ১৯। এই শোতে অংশগ্রহণ করেছেন সঙ্গীত শিল্পী আমাল মালিক।
‘বিগ বস’র ঘরে এসে নিজের মনের কথা জানালেন সঙ্গীতশিল্পী। তিনি বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রতি তাঁর ভালোলাগার কথা জানিয়েছেন।
সম্প্রতি এই শোয়ের একটি পর্বে অমল বলেন,“শ্রদ্ধা কাপুর আমার স্কুলের সিনিয়র ছিলেন। আমার ক্রাশ ছিলেন শ্রদ্ধা কাপুর। আমার সিনিয়র ছিলেন। উনি খুবই ভালো মনের মানুষ। সোশাল মিডিয়ায় শ্রদ্ধার ভক্তসংখ্যা দেখার মতো। তাতে কোনও ফাঁক নেই। শ্রদ্ধার ‘স্ত্রী’ ছবিতে একটি অংশ রয়েছে যেখানে দেখা যাচ্ছে গাড়ি করে এসে সবাইকে প্রহার করতে শুরু করে এবং সেই দৃশ্য দেখে গোটা সিনেমা হল রীতিমতো হাততালিতে ফেটে পড়েছিল। এটা ছিল আমারও পছন্দের অংশ ওই ছবি থেকে।”







