২০২৫ সালে দাড়িয়ে আমার যখন নিজেদের সবচেয়ে বুদ্ধিমান জীব হিসাবে পরিচয় দিই, সেই সালে দাড়িয়েই এক ভয়াবহ কুসংস্কারের ঘটনায় কাপছে গোটা মানব সমাজ। ‘কালো জাদুর’ অভিযোগে গ্রামবাসীরা এক দম্পতিকে অমানবিক নির্যাতন করে। সেই নির্যাতনে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে স্বামীর, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তার স্ত্রী। ঘটনাটি বিহারের নওয়াদা জেলার।
সুত্রের খবর, নওয়াদার পঞ্চুগড় মুসাহরি গ্রামে মোহন মাঞ্জি নামে এক বাসিন্দার জন্মদিনের অনুষ্ঠানে একটি মিউজিক সিস্টেম কিছু কারণে বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। গ্রামবাসীদের সন্দেহ হয় যে, গয়া মাঞ্জি এবং তার স্ত্রী ‘কালো জাদু’ করে মিউজিক সিস্টেমটি বন্ধ করছে। এই সন্দেহের বশেই গ্রামবাসীরা ওই দম্পতিকে মারধর করতে শুরু করে।
পরবর্তীতে নির্যাতন আরও মারাত্মক রুপ নেই। গ্রামবাসীরা প্রথমে ওই দম্পতির মাথা কামিয়ে দেয়। এরপর তাদের জোর করে মূত্র পান করানো হয় এবং জুতার মালা পরিয়ে গোটা গ্রামে ঘোরানো হয়। মারধরের ফলে গয়া মাঞ্জির ঘটনাস্থলেই মৃত্যু হয়। তার আহত স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা মৃতদেহ লোপাটেরও চেষ্টা করেছিল। এখনো পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়াদের মধ্যে মোহন মাঞ্জি এবং ৯ জন নারী রয়েছেন। আরও অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাছে পুলিশ।







