রাজ চক্রবর্তী পরিচালিত আসন্ন ছবি ‘বাবলি’ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শুভশ্রী, আবির চট্টোপাধ্যায়, সৌরসেনী-র মতো তারকাদের পাশাপাশি মিঠাই খ্যাত সৌমিতৃষা কুণ্ডু-রও এই ছবিতে অভিনয় করার গুঞ্জন শোনা যাচ্ছে।
সৌমিতৃষা রাজ-এর একটি ছবিতে কমেন্ট করার পর থেকেই এই গুঞ্জন শুরু হয়। আসলে এর আগে সৌমিতৃসার কথা ছিল রাজ চক্রবর্তীর একটি ছবিতে অভিনয় করার। এক্ষুনি না হলেও অদূর ভবিষ্যতেই তা হওয়ার সম্ভাবনা প্রবল। আরে এহেন মুহূর্তে তাকে বাবলির মুহরতে দেখা যাওয়ায় অনেকেই দুইয়ে দুইয়ে চার করে ফেলেছিলেন। তবে বাস্তব ঘটনা কি সত্যিই তেমন?
তবে সৌমিতৃষা স্পষ্ট করে বলেছেন, বাবলি-তে তার অভিনয়ের কোনো প্রশ্নই নেই।
‘মিঠাই’এর চরিত্র থেকে বেরিয়ে রুমি’ হিসেবে নতুন অভিজ্ঞতার জন্য অপেক্ষা করছেন তিনি।







