দেশ

আর জি কর কাণ্ডে তোলপাড় দেশ, সোচ্চার জনপ্রিয় ভারতীয় ক্রিকেটার

কলকাতার আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের যৌন হেনস্তা ও হত্যাকাণ্ডে সারাদেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এরই মাঝে প্রথম সক্রিয় ক্রিকেটার হিসেবে এ ঘটনায় প্রতিক্রিয়া জানালেন ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ।

ইনস্টাগ্রামে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের পোস্ট শেয়ার করে বুমরাহ নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টানোর উপর জোর দিলেন। আলিয়া ভাট দিল্লির নির্ভয়াকাণ্ডের সঙ্গে আর জি কর কাণ্ডের তুলনা করে নিজের পোস্টে নারীদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন। তিনি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) ২০২২ সালের রিপোর্ট উল্লেখ করে লেখেন, “নারীদের রোজকার জীবনযাপন কতটা ভয়ংকর হয়ে উঠেছে।”

আলিয়ার পোস্টের শেষাংশে তিনি লেখেন, “নারীকে পথ পরিবর্তন করতে বোলো না, ভূমিকে বাসযোগ্য করে তোলো।” বুমরাহ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ঠিক এই বার্তাটিই শেয়ার করেন। তাঁর মতে, নারীদের রাস্তা বদলানোর কথা বলার বদলে তাদের চারপাশের পরিবেশ বদলাতে হবে। তিনি আরও বলেন, প্রত্যেক নারীর ভালোভাবে বাঁচার অধিকার আছে।

এর আগে এই ঘটনা নিয়ে সোচ্চার হয়েছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিনি এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কড়া শাস্তির দাবি করেছিলেন। এবার বুমরাহর এই প্রতিবাদী সুরে নতুন মাত্রা পেল নারীর নিরাপত্তা নিয়ে চলমান আলোচনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.