অফবিট

চোখের নিচের ফোলা ভাব কিভাবে দূর করবেন? রইল কয়েকটি সহজ পদ্ধতি দেখে নিন

চোখের নিচে ফোলা ভাব পার্টি বা ঘরোয়া কোনও অনুষ্ঠানে যেতে অস্বস্তি হওয়া অস্বাভাবিক কিছু নয়। অনেকে বিশ্বাস করেন, ঘুমের অভাবে চোখের নিচে ফোলাভাব দেখা যায়, কিন্তু এই সমস্যার পিছনে রয়েছে বেশ কিছু কারণ। অতিরিক্ত মানসিক চাপ, অতিরিক্ত কান্না, ধূমপান, মদ্যপান, হরমোনাল ইমব্ল্যালান্স, অতিরিক্ত নুন খাওয়া এই সব কারণেও চোখের তলা ফোলা লাগে। কোনও রকম আই-ক্রিম, ক্রিম, লোশন বা বিউটি ট্রিটমেন্টও কাজে দেয় না। তবে যদি আপনার চোখের চারিপাশে ও চোখের পাতা ফুলে গিয়ে লাল হয়ে যায়, চুলকানি, বেদনাদায়ক হয় তাহলে দ্রুত প্রতিকার খুঁজতে কিছু ঘরোয়া উপায় জেনে রাখা ভাল। তবে চোখের নীচে ফোলাভাব বা চোখের পাতা অতিরিক্ত ফুলে গিয়ে লালা হয়ে গেলে অবশ্যই চিকিত্‍সকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

শসার টুকরো- ফ্রিজে ঠান্ডা শসা বের করে পাতলা টুকরো কেটে নিন। এটি আপনার চোখে মাস্কের মতো লাগান। ১৫ মিনিট পরে সরিয়ে ফেলুন। এতে আপনার চোখের চারিপাশে ডার্ক সার্কেল নির্মূল করতে সাহায্য করবে।

মাস্ক হিসেবে টিব্যাগ– সবুজ বা কালো চায়ের ব্যাগগুলি ফ্রিজে রেখে ঠান্ডা করুন এবং সেগুলি চোখকে ঠাণ্ডা রাখার জন্য ৫-৮ মিনিটের রেখে দিন। চায়ের ব্যাগগুলিতে ক্যাফেইন এবং অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, তার ফলে চোখের চারিপাশের ত্বককে টানটান করতে সাহায্য করে।

কাঁচা লবণ খাওয়া কমান- আপনি কি খাবারের সঙ্গে অতিরিক্ত লবণ খেয়ে থাকেন? এই অভ্যাসই হতে পারে আপনার বিপদের কারণ। এটি উচ্চ রক্তচাপের সমস্যা বাড়াতে পারে। সেইসঙ্গে এই অভ্যাস হতে পারে চোখের নিচের ফোলাভাবেরও কারণ। তাই আজ থেকে কাঁচা লবণ খাওয়ার পরিমাণ কমিয়ে দিন। সম্ভব হলে একেবারেই বাদ দিন। এতে এসব সমস্যা থেকে দূরে থাকতে পারবেন।
চোখে যখন-তখন হাত দেওয়া বন্ধ করুন-
আমাদের অনেকেরই এই বদ অভ্যাস আছে, যখন-তখন চোখে হাত দিয়ে ঘষা কিংবা ডলে দেওয়া। এটি ক্ষতিকর একটি অভ্যাস। এই অভ্যাস বাদ দিতে হবে। যদি কখনো চোখে হাত দিতে হয় তাহলে আগে হাত পরিষ্কার করে ধুয়ে নিন। আর যতটা সম্ভব চোখে হাত দেওয়া এড়িয়ে চলুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.