‘এতদিন পুলিসের নাকের ডগায় মহিলাদের পার্টি অফিসে নিয়ে গিয়ে ফুর্তি করা হচ্ছিল। তারপরেও পুলিস চুপ থেকেছে। কোনও এফআইআর করেনি। পুলিশ ওদের চামচা বেলচা করত। শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত। দিলীপ ঘোষ সব জানে। ওখানে গিয়ে আমি বলে এসেছি। আয় কত মায়ের দুধ খেয়েছিস। কী চলতো আমরা জানতাম। কিন্তু, শাহজাহান আর চামচা বেলচাদের গায়ে হাত দেওয়ার এদের সাহস নেই’, দিলীপ ঘোষ।
উল্লেখ্য, সন্দেশখালিতে শিবু হাজরা, উত্তম সর্দার-সহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে আসার পর, গোটা ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘১৭ জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন, যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী। কীভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে।’
তৃণমূলনেত্রীকে কটাক্ষ করে দিলীপের মন্তব্য, ‘কোনটা সাজানো সব সময় বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন টাকা চুরি হয়নি অথবা সন্দেশখালিতে কিছুই ঘটেনি। হাজার হাজার মহিলা রাস্তায় দাঁড়িয়ে জুতো চপ্পল নিয়ে তৃণমূলকে তাড়া করছে। সেই দিনটা আগামী দিনে গোটা রাজ্যে দেখা যাবে।’ চড়ছে রাজনৈতিক পারদ।







