দেশ

দিল্লীতে তরুণ পরিচালকের পথ দুর্ঘটনায় মৃত্যু

আবারও অমানবিক ঘটনার সাক্ষী হলো রাজধানী দিল্লি। রাজধানীর রাস্তায় দুর্ঘটানার শিকার হন ৩০ বছর বয়সী চিত্র পরিচালক। প্রায় আধ ঘন্টা রক্তাক্ত হয়ে রাস্তাতেই পড়েছিলেন তিনি।

এমনকি ঘটনাস্থলে সাহায্যের পরিবর্তে কয়েকজন আহত যুবকের মোবাইল ফোনও কেড়ে নেয়। কেউ রক্তাত যুবকের ছবি, ভিডিও বানাতেই ব্যাস্ত।

অতঃপর ভিড়ের মধ‍্য থেকে কিছু ব‍্যক্তি পীযুস পাল নামের ওই আহত পরিচালককে একটি অটোতে করে পার্শ্বরর্তী হাসপাতালে নিয়ে যান। যেখান থেকে চিকি‍ত্‍সকরা তাকে প্রেস এনক্লেভ রোডের পিএসআরআই মাল্টিস্পেশালিটি হাসপাতালে রেফার করেন। দুর্ঘটনাটি রাত ৯.৪৫ নাগাদ ঘটলেও তাঁর চিকিত্‍সা শুরু হতেই প্রায় ১১ টা বেজে যায়।কিন্তু চিকিত্‍সা শুরু হতে অনেকটা দেরি হওয়ায় ওই যুবকের মৃত‍্যু হয়।

সূত্রের খবর, পীযুস পাল নামের ওই তরুণ পরিচালকের সঙ্গে একটি বাইকের সংঘর্ষ হয়। তাঁর মাথায় এবং মুখে গুরুতর আঘাত লাগে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.